মুখোশের আড়ালে - সাজি আফরোজ (পর্ব ৯)
আরো প্রায় ত্রিশ মিনিটের মতো কেটে গেলো । পৌষী ও মুহিতের কোনো খবর পাওয়া গেলোনা । ফাহাদ বাড়ির বাইরে এসে আশেপাশে খুঁজে দেখছে ৷ আর নিজের রুমে পায়চারী করছেন মিয়াজ শেখ । দুজনের জন্যই চিন্তা হচ্ছে তার । স্ত্রী আমেনাকে এই বিষয়ে কিছু জানাননি । নতুবা তিনিও দুশ্চিন্তা করতে শুরু করবেন । এরইমাঝে ফোনের রিং টোনের শব্দে ঘোর কাটলো মিয়াজ শেখের । অপরিচিত নাম্বার দেখে রিসিভ করে বললেন- আসসালামুআলাইকুম । কে বলছেন? . ওপাশ থেকে বললো- বাবা আমি মুহিত বলছি । -মুহিত! পৌষী এখনো বাসায় ফিরেনি কেনো? আর তুই এতোক্ষণ বাইরে কি করছিস? বাসায় ফোনটাও রেখে গেলি । -বাবা আসলে ছোট একটা এক্সিডেন্ট হয়েছে। -এক্সিডেন্ট! ঠিক আছিস তুই? -আমি ঠিক আছি । তবে পৌষী হাতে ব্যথা পেয়েছে ৷ পৌষীকে নিয়ে হাসপাতালে আসলাম । দৌড়াদৌড়িতে ছিলাম যার কারণে ফোন করা হয়নি । -কোন হাসপাতালে আছিস তোরা? আমি আসবো । . মুহিতের সাথে কথা শেষ করে মিয়াজ শেখ ফোন করলেন ফাহাদকে । মিয়াজ শেখের ফোন পেতেই রিসিভ করে ফাহাদ বললো- পৌষীর কোনো খবর পেয়েছেন? -হ্যাঁ । আসলে.... . অজান্তেই ফাহাদের মুখ দিয়ে বেরিয়ে এলো- পৌষী ঠিক আছে? কোনো বিপদ হয়নি তো? -মুহিত বললো ছ...