মুখোশের আড়ালে - সাজি আফরোজ (পর্ব ১৯) [শেষ পর্ব]
চার দিন কেটে গেলো । পৌষীর পান্ডুলিপি করাও শেষ । মিয়াজ শেখ জানিয়েছেন, চুক্তিপত্রও তৈরী হয়েছে । তবে চুক্তিতে সাক্ষর করা পৌষীর উদ্দেশ্য নয় । তার উদ্দেশ্য অন্যকিছু । যা আজ সফল হতে চলেছে । কথাটি ভেবেই একটা মিষ্টি হাসি দিলো পৌষী । ফাহাদ বসে ছিলো বিছানায় । ড্রেসিংটেবিলের সামনে বসা পৌষীকে দেখছে সে । পৌষী আয়নার দিকে তাকিয়ে হাসছে কোনো কারণ ছাড়াই । অদ্ভুত না? একপর্যায়ে ফাহাদ প্রশ্ন করেই বসলো- কি ব্যাপার? এতো খুশি খুশি লাগছে আমার বউকে? -আজ আমি চুক্তিপত্রে সাইন করবো । পান্ডুলিপি জমা দিবো । আমার স্বপ্নের এক ধাপ পার হবে । খুশি হবোনা? -অবশ্যই! কিন্তু আমাকে বললেনা আজ করবে । -বলে কি হবে? -আমিও তোমার সাথে যেতাম । -প্রয়োজন নেই । আপনি বরং অফিসেই যান । অফিস খোলা । -আজ তোমার একটা গুরুত্বপূর্ণ দিন । এই দিনে আমি তোমার পাশে থাকতে চাই পৌষী । তোমার সাথে আমিও যেতে চাই । . ফাহাদের সে কথার কোনো জবাব না দিয়ে পৌষী ড্রয়ার খুলে একটা সাদা শাড়ি বের করে নিলো । ফাহাদের দিকে দেখিয়ে বললো- এটা সুন্দর না? -সুন্দর তবে আজকের দিনে উজ্জ্বল রঙের শাড়ি পরতে পারো । . সাদা শাড়িটা রেখে হলুর রঙের একটা শাড়ি বের করতেই ফ...