মেঘের শহর - সাজি আফরোজ (পর্ব ১০)
Saji Afroz - সাজি আফরোজ #মেঘের_শহর #পর্ব_১০ Saji Afroz . মেঘের ফ্যাকাসে মুখটা দেখে হো হো শব্দে হেসে উঠল হুরায়রা। তাকে এভাবে হাসতে মেঘ এই প্রথমবার দেখছে। কি সুন্দর ভাবে হাসতে পারে মেয়েটি! আজ না দেখলে জানতোই না মেঘ। হুরায়রা হাসি থামিয়ে বলল- ভয় পাওয়ার কিছু নেই। মেয়েটি আমিই ছিলাম। . মেঘ মুগ্ধ দৃষ্টিতে হুরায়রার দিকে তাকিয়ে বলল- আরেকবার শব্দ করে হাসবেন? আপনার হাসি টা অদ্ভুত সুন্দর! . হুরায়রা হাসলো না। গম্ভীরমুখ নিয়ে হাঁটতে শুরু করলে মেঘও হাঁটতে লাগলো তার পাশেপাশে। এই হাসি এই মুখ ভার! কেমন যেন মেয়েটা। তাকে বুঝে উঠতে হিমশিম খেতে হচ্ছে মেঘের। দুজনেই নীরব। পাশাপাশি হঁাটছে কিন্তু কোনো কথা বলছে না। প্রিয় মানুষ টা এত কাছে থাকলে কথা না বলে থাকা যায়? মেঘের মনে হচ্ছে তার মুখটা তো কথা বলার জন্য লাফালাফি করছে। সুপার গ্লু দিয়ে লাগিয়ে রাখলেও এখন কাজ হবে না! -আমাকে বন্ধু বলে পরিচয় করিয়ে দেন মানুষের কাছে অথচ পাশে থাকলে কাজের ছেলের পাত্তাও দেন না। কেনো বলুন তো? -কাল আমিই কিন্তু আপনাকে চা বানিয়ে খাইয়ে ছিলাম। -সেটাও মন থেকে নয়। খালা কে চাকরির ব্যবস্থা করে দেয়ার জন্য খুশি হয়ে... মেঘ থেমে গেল। চা এর কথা উঠতেই ত...